প্রোডাক্ট গ্রহণের পর কোনো সমস্যা (যেমন: ছেঁড়া, ভুল সাইজ, ছবির সাথে মিল না থাকা বা ভুল প্রোডাক্ট পাওয়া) থাকলে আপনি নিচের শর্তসাপেক্ষে প্রোডাক্টটি রিটার্ন বা রিফান্ড পেতে পারেন:

১. অভিযোগ জানানোর সময়: পণ্য ডেলিভারি পাওয়ার পর সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ফেসবুক পেজ m.me/nuobelshop অথবা হোয়াটসঅ্যাপ 01736941693-এ মেসেজ করে অভিযোগ জানাতে হবে।

২. রিটার্নের শর্ত: রিফান্ড বা এক্সচেঞ্জের ক্ষেত্রে প্রোডাক্টটি সম্পূর্ণ অব্যবহৃত এবং অক্ষত অবস্থায় থাকতে হবে। প্রোডাক্টের সাথে থাকা ট্যাগ, বক্স বা প্যাকেজিং সবকিছু ঠিকঠাক থাকতে হবে।

৩. প্রোডাক্ট ফেরত পাঠানো: অভিযোগ করার পর আপনাকে প্রোডাক্টটি সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে আমাদের ঠিকানায় (বটতলা বাজার, রাঙ্গামাটি) নিজ দায়িত্বে পাঠিয়ে দিতে হবে।

৪. রিফান্ড প্রসেস:

  • যদি অগ্রিম পেমেন্ট করার পর পণ্য স্টকে না থাকে বা আমরা ডেলিভারি দিতে না পারি, তবে যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেই নম্বরেই রিফান্ড করা হবে।
  • রিটার্ন করা প্রোডাক্ট আমাদের হাতে আসার পর যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে বিকাশ/নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।

৫. প্রি-অর্ডার পণ্যের ক্ষেত্রে: আপনার কার্টে যদি ১০০% বা আংশিক অগ্রিম পেমেন্টের (প্রি-অর্ডার) পণ্য থাকে এবং অনিবার্য কারণে তা ডেলিভারি দিতে ব্যর্থ হই, তবে সম্পূর্ণ অগ্রিম টাকা ফেরত দেওয়া হবে। তবে কাস্টমার নিজে থেকে কোনো কারণ ছাড়া অর্ডার বাতিল করতে চাইলে প্রি-অর্ডারের অগ্রিম টাকা অফেরতযোগ্য হতে পারে।

বিঃ দ্রঃ পণ্য বা সার্ভিস সম্পর্কিত কোনো অভিযোগ সমাধানের সময় আমাদের টিম আপনাকে ফোন করতে পারে। আপনার অভিযোগটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা আপনার সহযোগিতা আশা করি। ১৫ কার্যদিবসের মধ্যে যোগাযোগ করতে ব্যর্থ হলে অভিযোগটি বাতিল বলে গণ্য হবে।