আমাদের গল্প: সমিতির স্বপ্ন থেকে আজকের শপ (Our Story)
মানসম্মত পণ্য, সাশ্রয়ী মূল্য এবং আপনার প্রয়োজনকে প্রাধান্য দিয়েই আমাদের পথচলা। আমরা বিশ্বাস করি, ভালো মানের পণ্য সবার সাধ্যের মধ্যে থাকা উচিত। তাই লোকাল এবং আন্তর্জাতিক বাজার থেকে সেরা এবং ইউনিক কালেকশনগুলো সরাসরি আপনার কাছে পৌঁছে দিতেই আমরা কাজ করছি।
আমরা মূলত দেশীয় এবং সরাসরি চীন (China) থেকে আমদানিকৃত প্রিমিয়াম কোয়ালিটির পোশাক, ব্যাগ এবং জুতা নিয়ে কাজ করি। পাশাপাশি আমাদের সংগ্রহে রয়েছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় লোকাল স্টেশনারি আইটেম। আমরা সরাসরি সাপ্লায়ারদের কাছ থেকে পণ্য সোর্স করি, যার ফলে আমরা পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আপনাদের সাশ্রয়ী দামে পণ্য সরবরাহ করতে পারি।
Nuobel Shop-এর জন্ম এক বুক স্বপ্ন আর বন্ধুত্বের হাত ধরে। ২০১৪-১৫ সালের দিকে একদল উদ্যমী বন্ধু আর বড় ভাই মিলে আমরা একটি সমিতি গড়ে তুলেছিলাম, যার নাম ছিল ‘নুওবেল’ ( চাকমা ভাষায় যার অর্থ ‘নতুন সূর্য’)। আমাদের মূল লক্ষ্য ছিল আত্মউন্নয়ন এবং সমাজের মানুষদের সাথে নিয়ে বড় হওয়া।
সময়ের পরিক্রমায় সবাই ব্যস্ত হয়ে পড়লে সমিতির কাজ ধীর হয়ে যায়, কিন্তু ‘নতুন সূর্য’ ছড়ানোর স্বপ্নটা আমার ভেতরে রয়ে গিয়েছিল। ২০১৯ সালের পর করোনা মহামারীর সেই কঠিন সময়ে আমি চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ফিরে আসি। সেখান থেকেই নতুন করে অনলাইনে প্রি-অর্ডার ও সাপ্লায়ারদের মাধ্যমে পণ্য আনার কাজ শুরু করি। দীর্ঘ ২ বছরের পরিশ্রমের পর একটি ছোট্ট ফিজিক্যাল শপ বা দোকান দিয়ে আমাদের যাত্রা পূর্ণতা পায়।
বর্তমানে আমরা অনলাইনে এবং অফলাইনে আমাদের সেবা দিয়ে যাচ্ছি। আমাদের স্বপ্ন আরও বড়—খুব দ্রুতই আমরা বড় পরিসরে ডিসপ্লে শপ নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
আমাদের বিশেষত্ব (Why Choose Us)
সরাসরি সোর্সিং: কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সাপ্লায়ার থেকে পণ্য সংগ্রহ।
ইউনিক কালেকশন: বাজারে গতানুগতিক পণ্যের ভিড়ে আলাদা কিছু খুঁজে পাওয়ার নিশ্চয়তা।
নির্ভরযোগ্যতা: সমিতির সেই সততা আর একতা আমাদের ব্যবসার মূল শক্তি।
লোকাল ও গ্লোবাল: দেশি পণ্যের পাশাপাশি বিদেশের সেরা কালেকশনের সমন্বয়।